করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৮ হাজার।
এছাড়া আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।
করোনায় আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৬৯ জনে।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৪৭৯ জন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৪১ হাজার ৪২৮ জন।
আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ১৭৪ জনের।