ইরানে ইউক্রেনের সেই বিমান দুর্ঘটনা নিয়ে বেরিয়ে এলো যে নতুন তথ্য

চলতি বছরের প্রথমে ইরানে ইউক্রেনের যাত্রীবাহি একটি বিমার দুর্ঘটনা নিয়ে বেরিয়ে এসেছে নতুন তথ্য।
উড়োজাহাজটিতে মিসাইল নিক্ষেপ করার পরেও ১৯ সেকেন্ড জীবিত ছিলেন আরোহীরা।
রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজ এ বিষয় নিশ্চিত করেছে।

১৭৬ জন যাত্রী নিয়ে ইউক্রেনের এই উড়োজাহাজটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
এতে মৃত্যু হয় ক্রুসহ সবার।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল।
দুর্ঘটনার পর ইরান জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করেছে তারা।
বিমানটিকে “শত্রু টার্গেট” মনে করে ভুল করা হয় এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.