করোনাভাইরাসে ভারতে একদিনে ৯১২ জনের মৃত্যু

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯১২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৬ হাজার ৭০৬ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০।
তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৮৯ জন।
সুস্থতার হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।
এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৯৯৫ জন।
এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৪২০ জন, কর্ণাটকে ৪ হাজার ৬১৫ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৮৪ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.