চীন চায় না রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ইস্যু হোক

চীন চায় না রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ইস্যু হোক। কারণ মিয়ানমারে তার অনেক স্বার্থ আছে।
চীন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ছে। আবার চীনের ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গে মিয়ানমার ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে।
চীনও রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হওয়ার কারণ এভাবেই বিশ্লেষণ করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

২০১৭ সালের ২৫ আগস্ট নতুন করে রোহিঙ্গা ঢল শুরুর আগে ২০১৬ সালে যে ঢল নেমেছিল তার পরপরই চীনের বিশেষ দূত বাংলাদেশ সফর করেছিলেন।
বরাবরই চীন প্রত্যাশা জানিয়েছে, বাংলাদেশ ও মিয়ানমার আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকট সমাধান করবে।
দ্বিপক্ষীয় আলোচনায় ফল না হওয়ায় চীন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে আলোচনা করেছে।
সেখানে ইতিবাচক আলোচনা হলেও কার্যত এগুলোর কোনো ফল আসেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.