মসজিদ পুড়িয়ে দেয়ারও পরিকল্পনা ছিল ব্রেন্টন ট্যারেন্ট

নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যাকারী অস্ট্রেলীয় সেই নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে সাজার শুনানি শুরু হয়েছে।
চারদিন ধরে চলবে এই শুনানি।

এসময় হামলার শিকার হওয়ার ব্যক্তিরা সাক্ষ্য দেবেন। ২০১৯ সালে দুটি মসজিদে হামলা চালান ট্যারেন্ট।
এদিন তৃতীয় মসজিদেও হামলার পরিকল্পনা ছিল তার।
এমনকি হামলা চালিয়ে এসব মসজিদ পুড়িয়ে দেয়ারও পরিকল্পনা ছিল ট্যারেন্টে।
যাতে ‘যত বেশি সম্ভব মানুষের মৃত্যু’ হয় তা নিশ্চিত করা যায়।
২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসবাদের একটি অভিযোগ আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.