জিনজিয়াং প্রদেশে বসবাসরত সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর শি জিনপিং সরকারের নির্যাতন-নিপীড়নের কথা নতুন নয়।
উইঘুরদের ওপর চীনের নিপীড়নের কঠোর সমালোচনা করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনে। গত ২৪ আগস্ট ‘সিস্টেমেটিক ইরেজার অব আইডেন্টিটি’ শিরোনামে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশের দীর্ঘ একটি নিবন্ধ প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। সেখানে তিনি লিখেছেন-
সম্প্রতি জিনজিয়াং প্রদেশে বসবাসরত ১১ মিলিয়ন উইঘুরের অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
উইঘুররা তুর্কি বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই মুসলিম।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন তাদের পরিচয় মুখে ফেলার চেষ্টা করছে এবং তাদের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাসের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধির হাম কমিয়ে আনা হচ্ছে।
সমন্বিতভাবে গৃহীত এসব পদক্ষেপ মানবাধিকারের লঙ্ঘন।
হান চাইনিজ ও উইঘুরদের মধ্যে সংঘর্ষের জের ধরে ২০০৯ সালের পর থেকে উইঘুরদের ওপর অবরোধ আরোপ করা হয়।
ওই সংঘর্ষে প্রায় ২০০ জন হান চাইনিজ প্রাণ হারান।