জেফ বেজোসের সম্পদ ২০ হাজার কোটি ডলার ছাড়াল

এভিয়েশন নিউজ ডেস্ক: আধুনিক ইতিহাসে জেফ বেজোসই প্রথম ব্যক্তি যার সম্পদ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। অতীতের সব নজির পদদলিত করে এত সম্পদের মালিক হয়েছেন অ্যামাজনের মুখ্য নির্বাহী ও প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্বস ম্যাগাজিন বলছে, আধুনিক সময়ে তার আগে অন্য কাউকে এত বড় ধনী হতে দেখা যায়নি।

পুঁজিবাজার হলো; এক বন্ধুর পথ, কোথাও উঁচু, কখনোবা সামনে অতল গিরির খাঁদ। সেই পুঁজিবাজারেই প্রযুক্তি কোম্পানিগুলোর দরপ্রবৃদ্ধির সুবাদে সম্পদের পরিমাণ বেড়েছে অ্যামাজন নির্বাহীর। মহামারিতে মার্কিন জনজীবন আর অর্থনীতি বিপাকে পড়লেও, অ্যামাজনের জন্য শাপে বর হয়ে উঠেছে এ সঙ্কট। বেড়েছে তাদের অনলাইন ডেলিভারি বাণিজ্যের পরিধি, ফুলেফেঁপে উঠেছে ওয়েব সেবার ব্যবসাও।

তাই সাবেক স্ত্রী মেকেঞ্জি বেজোসকে বিবাহ বিচ্ছেদের কারণে অ্যামাজনে নিজ অংশীদারিত্বের ২৫ শতাংশ শেয়ারের মালিকানা দেওয়া স্বত্বেও, পৃথিবীর সেরা ধনকুবেরের বিত্তের জৌলুস একটুও কমেনি।

ব্লুমবার্গের সাম্প্রতিকতম হিসাবে, শুধু চলতি বছরেই ৮ হাজার ৭১০ কোটি ডলার যোগ হয় বেজোসের ধনভাণ্ডারে। বেজোস যখন প্রাচুর্য্যের শিখরে ঠিক তখনই মহামারি জনিত অর্থনৈতিক দূরাবস্থায় সরকারি বেকার ভাতা পেতে আবেদন করেছে চার কোটি ৯০ লাখ মার্কিন নাগরিক।

তবে বেজোস একা নন। তিনি ছাড়াও আরো কিছু বিলিয়নিয়ার চলমান মহামারির মধ্যে আরো বেশি ধনী হয়ে উঠেছেন। এদের মধ্যে অন্যতম হলেন; টেসলার মুখ্য নির্বাহী এলন মাস্ক এবং জুমের এরিক ইউয়ান। গত মার্চ থেকে জুন নাগাদ এদুজনের সম্পদের পরিমাণ দুইশ’ কোটি ডলারেরও বেশি বাড়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.