মাত্র ১৭৬০০ টাকায় সুজুকির গাড়ি!

এখন মাত্র ১৭ হাজার ৬০০ টাকায় কেনা যাবে নতুন গাড়ি।
কিস্তিতে ক্রেতাদের জন্য এ সুযোগ দিচ্ছে ভারতের মারুতি সুজুকি সুইফট। এ গাড়ি কিনতে লাগবে না কোনো ধরনের ডাউন পেমেন্ট।
দেশটির মাইলস অটোমোটিভ টেকনোলজি সংস্থার সঙ্গে চুক্তির পরেই এমন ঘোষণা করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া।

শুক্রবার পুনে ও হায়দরাবাদে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ‘মারুতি সুজুকি সাবসক্রাইব’ প্রকল্পের।
গত জুলাইয়ে জাপানের ওরিক্স অটো ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড সংস্থার সঙ্গে জোট বেধে গুরুগ্রাম ও বেঙ্গালোরুতে গ্রাহক নথিভুক্তিকরণ প্রকল্প প্রথম চালু করে মারুতি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.