কেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল ভারত?

ফের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত।
আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার কথা এদিন ঘোষণা করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ।
এর অর্থ হল এই যে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট যা ২৩ শে মার্চ থেকে ছয় মাসের জন্য স্থগিত ছিল, সেই মেয়াদ আরও বৃদ্ধি পেল। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল এই উড়ান নিষেধাজ্ঞা।

ভারত সরকার বলেছে যে আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ কখন শিথিল হবে তা করোনা সংক্রমণ কোনদিকে যাচ্ছে তার উপর গোটা বিষয়টি নির্ভর করছে।
ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলিতে কীভাবে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তার উপরও অনেকটা নির্ভর করবে নিয়ম শিথিল।
এই বিষয়টি মাথায় রেখে আন্তর্জাতিক নির্ধারিত বিমানগুলিকে আপাতত স্থগিত করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.