৫ দেশে কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার এবার বিকল্প শ্রম বাজারের অংশ হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রুমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এ বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।
কমিটি এসব দেশে কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।
আজ মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস এবং পঙ্কজ নাথ বৈঠকে অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.