আকাশে উড়লো জাপানের উড়ন্ত গাড়ি

জাপানে সফলভাবে আকাশে উড্ডয়ন করেছে উড়ন্ত গাড়ি।
কয়েক বছর ধরেই এই উড়ন্ত গাড়ি নিয়ে পরীক্ষা চালাচ্ছিল জাপান। শুক্রবার টেস্ট ড্রাইভে সফলও হয়েছে এই উড়ন্ত গাড়ি।

জাপানের স্কাইড্রাইভ ইনক. এই উড়ন্ত গাড়ি তৈরি করেছে।
তাদের তৈরি গাড়ির মডেল নম্বর SD-03।
শুক্রবার মধ্য জাপানের টয়োটা টেস্ট ফিল্ডেই ওড়ানো হয় এই গাড়ি। গাড়ির ভেতরে এক ব্যক্তিও ছিলেন।
সংস্থাটি ২০১২ সালে জাপানের অটোমেকার টয়োটা, ইলেকট্রনিক্স সংস্থা প্যানাসনিক ও ভিডিও গেম ডেভেলপার কোম্পানি বান্দাই নামকো অর্থায়নে ভলান্টিয়ার প্রজেক্ট শুরু করে।
তবে খুব একটা সাফল্য পাচ্ছিল না। সম্প্রতি জাপান উন্নয়ন ব্যাংকের ৩.৯ বিলিয়ন জাপানি মুদ্রা অর্থায়ন পেয়েছে স্কাইড্রাইভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.