বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে পতাকা অর্ধনমিত রয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ভবনের (১ নম্বর ভবন) উপর অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
প্রণব মুখার্জির জন্য আজ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।