হেলিকপ্টারে সন্তান জন্ম দিলেন করোনায় আক্রান্ত অভিবাসী নারী

করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া এক অভিবাসী নারী হেলিকপ্টারেই সন্তান জন্ম দিলেন। এই অবাক করা ঘটনা ঘটেছে সিসিলির দক্ষিণে অবস্থিত সৈকতের কাছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিসিলিয়ান আঞ্চলিক সরকার জানায়, ইতালির দক্ষিণের ছোট্ট দ্বীপ লাম্পেদুসা থেকে হেলিকপ্টারে করে সিসিলিতে নেওয়ার পথে ওই অভিবাসী নারী সন্তান জন্ম দেন।

প্রায় একশ জনের জন্য তৈরি একটি অভিবাসী হোল্ডিং সেন্টারে থাকছিলেন ওই নারী।
সম্প্রতি ওই সেন্টারে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১০ গুণ বেশি লোককে রাখা হয়েছিল।

ওই নারীর করোনা শনাক্তের পর থেকে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সিসিলিয়ান রাজধানী পালেরমোর কারভেয়ো হাসপাতালে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
লাম্পেদুসা থেকে এক ঘণ্টার পথ পালেরমোর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.