এবার ইসরাইলকে সৌদির আকাশ নিয়মিত ব্যবহারের অনুমতি

আমিরাতের অনুরোধে ইসরাইলকে নিয়মিতভাবে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
বুধবার (২ সেপ্টেম্বর) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করে।
ইসরাইলের নাম উল্লেখ করা না হলেও আরব-আমিরাত বিমান যোগাযোগের জন্য আকাশ সীমা ব্যবহারের অনুমতি প্রদানে সৌদির প্রতি অনুরোধ জানায়।

দুবাইয়ের সেই অনুরোধের পর আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করেছে সৌদি।
এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে।
এর আগে দেশ দু’টির বিমান যোগাযোগে দুটি আলাদা দেশে অবতরণ করে তারপর আমিরাতে প্রবেশ করাতে হতো।
এখন সেটির আর প্রয়োজন হবে না। এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইল নিজেদের ব্যবসায় এবং পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.