‘মুক্তির সময়ে খালেদা বিদেশ যেতে পারবেন না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরো ছয় মাস।
তবে তিনি এই সময়ের মধ্যে বিদেশ যেতে পারবেন না। এর আগে দেওয়া শর্ত অনুযায়ী দেশে থেকে তাকে চিকিৎসা করাতে হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তার এই ৬ মাসের মেয়াদ শুরু হবে।
খালেদা জিয়ার সাজা আরো ছয় মাস স্থগিত করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত সম্বলিত পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
নিয়ম অনুযায়ী সাজাই স্থগিত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.