আকাশ থেকে ঝরছে গাঁজার বৃষ্টি

হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ছে গাঁজার প্যাকেট।
আরে সেগুলোই সাধারণ মানুষদের কুড়াতে দেখা গেছে । বৃহস্পতিবার এরকমই কাণ্ড ঘটেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলে।

জানা গেছে, ইসরাইলে গাঁজাকে বৈধ করানোর জন্য একটি আন্দোলনকারী দল চেষ্টা চালাচ্ছে।
এই দলই ড্রোন ব্যবহার করে গাঁজার প্যাকেট আকাশ থেকে ছড়িয়ে দিয়েছে।
এমনকি এই কাণ্ড ঘটাবার আগেই টেলিগ্রামে বিনামূল্যে গাঁজা দেওয়ার বার্তাও ছড়িয়ে দিয়েছিল তারা।
বিনামূল্যে ভালোবাসা ছড়াতেই নাকি এই গাঁজা সাধারণের মধ্যে বিলিয়ে দিয়েছে দলটি।
তারা এই প্রজেক্টটির নাম দিয়েছে ‘রেইন অব ক্যানাবিস’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.