যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া আরও কঠিন করা হচ্ছে। মার্কিন নাগরিকত্ব ও গ্রিনকার্ডের জন্য নতুন বিধানের খসড়া প্রস্তুত করেছে সরকার।
ইমিগ্রেশন নিয়ে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসবেন তাদের আবেদনপত্রের সাথে পেশ করা বায়োমেট্রিকে ব্যক্তিগত বিষয়ে আরও নতুন নতুন তথ্য জমা দেয়ার বিধান করা হচ্ছে।
এ ব্যাপারে ট্রাম্প সরকার একটি প্রস্তাবনার খসড়া প্রণয়ন করেছে।
এসব ব্যক্তিগত নতুন বিষয়ের মধ্যে থাকবে আবেদনকারীর ছবি ছাড়াও তার চোখের স্ক্যান, কণ্ঠস্বরের প্রিন্ট, ডিএনএ প্রভৃতি।