চলতি বছর আর মালয়েশিয়ায় যেতে পারবেন না বাংলাদেশিরা

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় লিখেছেন, মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে তারা ৩১শে ডিসেম্বরে আগে দেশটিতে যেতে পারবেন না। শনিবার প্রতিমন্ত্রী তার ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের উপর।
বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাব এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.