ভারতের ঝাড়খণ্ড রাজ্যের যুবক ধনঞ্জয় স্কুটারে ১১০০ কিলোমিটার পাড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন।
এই খবর প্রকাশের পর একটি বিমান সংস্থা তাদের বিমানে করে ঝাড়খণ্ডে পৌছে দেয়ার ব্যবস্থা করছে।
ঝাড়খণ্ডের গোড্ডা জেলার বাসিন্দা ২৬ বছরের যুবক ধনঞ্জয় পেশায় রাঁধুনি।
তার স্ত্রী সোনি হেমব্রম একই জেলার বাসিন্দা হলেও মধ্যপ্রদেশ প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা কোর্সের (ডিএলএড) ছাত্রী।
তিনদিন ধরে স্কুটার চালিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ধনঞ্জয়।
এই সময়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবস্থা যেমন ঝুঁকিপূর্ণ ছিল তেমনি পরীক্ষাকেন্দ্রেও যথাসময়ে পৌঁছনোর প্রয়োজন ছিল।
পরীক্ষা পর্ব শেষ হওয়ার পরে আগামী ১৬ সেপ্টেম্বর ভায়া হায়দরাবাদ ও রাঁচি বিমানবন্দরে ফিরবেন তারা।
সেখান থেকে ফেরার গাড়ির ব্যবস্থাও করেছে বিমান সংস্থাটি।