মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে নৌপথে শোভাযাত্রা করার সময় যন্ত্রচালিত কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের লেক ট্রাভিসে এ নৌকাডুবি হয়। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নৌ-শোভাযাত্রায় অনেকগুলো স্পিডবোট নিয়ে শোভাযাত্রা শুরু হয়।
সঙ্গে সঙ্গে পাল্টাপাল্টি বহু ঢেউ সৃষ্টি হলে অন্তত চারটি বোট ডুবে যায় ও কয়েকটি পাথরে গিয়ে ধাক্কা খায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।