এখন ৮৪ গন্তব্যে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট

এমিরেটস এয়ারলাইন্স আফ্রিকা অঞ্চলে তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করছে। নাইজেরিয়ার লাগোসে ৭ সেপ্টেম্বর এবং আবুজা শহরে ৯ সেপ্টেম্বর থেকে ফের যাত্রীবাহী ফ্লাইট চালু করছে এমিরেটস এয়ারলাইন্স।

এর ফলে আফ্রিকায় এমিরেটসের মোট গন্তব্যের সংখ্যা হবে ১৩টি এবং সারাবিশ্বে ৮৪টি।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সাতটি সাপ্তাহিক ফ্লাইটের মাধ্যমে (ভায়া দুবাই) বিশ্বের ছয়টি মহাদেশের ৮০টির অধিক নগরীতে ভ্রমণসুবিধা প্রদান করছে।
emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মধ্যেমে ফ্লাইট বুকিং করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.