ইসরাইলি প্রধানমন্ত্রী কসভোকে স্বীকৃতির দেয়ার ঘোষণার পরই জেরুজালেমে দূতাবাস খোলার প্রতিশ্রুতি দিয়েছেন কসভোর প্রেসিডেন্ট হাশিম থাচি।
তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে তুরস্ক।
তুরস্ক জানিয়েছে, কসোভোর এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে জাতিসংঘের প্রস্তাব ও ফিলিস্তিনি ইস্যু সমাধান।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা কসোভোর নেতৃবৃন্দকে আহ্বান করব জাতিসংঘের সিদ্ধান্তসমূহকে মেনে চলতে। এমন পদক্ষেপ জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা ক্ষুণ্ন করবে।
এ পরিস্থিতিতে কসোভোকে ভবিষ্যতে অন্য দেশ স্বীকৃতি নাও দিতে পারে।