সেই নাভালনির তিন কর্মীর ওপর রাসায়নিক হামলা!

রাশিয়ার বিরোধী নেতা এবং ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির তিন কর্মীর ওপর রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সাইবেরিয়ায় নাভালনির দলের স্থানীয় অফিসে এই হামলার ঘটনা ঘটে।

সাইবেরিয়ায় নাভালনির একটি টিমের প্রকল্প ব্যবস্থাপক ওলগা গুসেভা জানান, দুই ব্যক্তি তাদের অফিসে আসেন।
তাদের মুখে মাস্ক পরা ছিল।
এক ব্যক্তি দরজা ধরেছিলেন, আরেকজন চিত্কার করেন এবং এক বোতল হলুদ রংয়ের তরল পদার্থ ছুঁড়ে মারেন।
এতে তীব্র রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ে। ভেতরে প্রায় ৫০ জনের মতো লোক ছিলেন।
সবাই কাশতে থাকেন। সবাই কক্ষ থেকে বের হয়ে যান।
এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.