দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য ও পরিবারের সদস্যদের জন্য অভ্যন্তরীণ রুটের ভাড়ার ওপর শতকরা ১০ শতাংশের ছাড়ের ঘোষণা দিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে।
বুধবার ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযাগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইউএস বাংলা এয়ারলাইন্স জানায়, পুলিশ বাহিনীর সদস্যদের বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ কাউন্টার থেকে পরিবারের চারজনের (স্বামী-স্ত্রী ও ছেলে মেয়ে) জন্য টিকেট সংগ্রহ করতে পারবে।
টিকেটসংক্রান্ত অন্যান্য সকল পলিসি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বেসরকারি বিমান সংস্থাটি।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স এর সেলস্ কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বিমান সংস্থাটি।