মাত্র ২ যাত্রী নিয়ে কাতার গেল ফ্লাইট, ব্যাখ্যা দিলো বিমান

বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত মাত্র দুইজন যাত্রী নিয়ে কাতার গেল বিমানের ফ্লাইট সংবাদ শিরোনামের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার এক বিজ্ঞপিতে এই ব্যাখ্যা দেন। যদিও সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে রিপোর্টটি পররাস্ট্র মন্ত্রনালয়ের ফেসবুক  ফেজের তথ্য থেকে নেয়া হয়েছে।

বিমানের ব্যাখ্যা : 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২০) লেবাননে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনয়নের লক্ষ্যে ঢাকা দোহা বৈরুত ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

ঢাকা দোহা ফ্লাইটে মুলত কার্গো এবং বৈরুত ঢাকা যাত্রী পরিবহণ করা হয়েছে। বিশেষ অনুমতিতে ২ জন যাত্রী ও ৩১, ১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি ৪০২৫।

ফেরার পথে বৈরুত হতে ৪০৮ জন যাত্রীসহ বিজি ৪০২৬ ঢাকায় পৌঁছায় । উল্লেখ্য, বিমান বোয়িং ৭৭৭ এর মাধ্যমে আটকে পড়া বাংলাদেশীদের বৈরুত থেকে ঢাকায় আনয়নের জন্য এটি ছিল ৬ষ্ঠ ফ্লাইট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.