রোহিঙ্গা গ্রাম উধাও করলো মিয়ানমার

কান কিয়া নামক গ্রামটি তিন বছর আগে জ্বালিয়ে দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী।
এমনকি ধ্বংসাবশেষের ওপর বুলডোজারও চালিয়েছিল।
শুধু তাই নয়, এখন দেশটির সরকারি মানচিত্র থেকেও মুছে দেয়া হয়েছে গ্রামটির নাম।
জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে।

মিয়ানমারে জাতিসংঘের ‘ম্যাপিং ইউনিট’ ২০২০ ‍সালে দেশটির নতুন মানচিত্র তৈরি করেছে।
মিয়ানমারের সরকারি মানচিত্রের ভিত্তিতে নিজেদের মানচিত্র তৈরি করে জাতিসংঘের ম্যাপিং ইউনিট। ইউএনএইচসিআরসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ওই মানচিত্র ব্যবহার করে।
জাতিসংঘ জানায়, মিয়ানমারের নতুন ‍মানচিত্রে কান কিয়া গ্রামের নাম আর নেই।
বরং ওই জায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.