২০ হাজার ডলারের কম ঋণের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানকে দেউলিয়ার নোটিস পাঠানো যাবে না

অস্ট্রেলিয়া তাদের সাময়িক দেউলিয়াত্ব ও দেউলিয়াত্ব সুরক্ষা নীতিমালা চলতি বছরের শেষ নাগাদ সম্প্রসারিত করেছে। নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে টিকে থাকতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তায় সম্প্রতি এ সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় রাজস্ব প্রধান জশ ফ্রাইডেনবার্গ। খবর রয়টার্স।

গত মার্চে গৃহীত দেউলিয়া সুরক্ষা নীতিমালার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছিল। বর্তমানে তা ২০২০ এর শেষ নাগাদ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নীতিমালার আওতায় ২০ হাজার অস্ট্রেলীয় ডলারের কম ঋণের জন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠানকে দেউলিয়ার নোটিস পাঠাতে পারবে না ঋণদাতা প্রতিষ্ঠানগুলো।

এ নীতিমালার আওতায় ঋণ, সুদ ও কর না দিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। ফ্রাইডেনবার্গ এক বিবৃতিতে বলেন, এ পরিবর্তন ভবিষ্যতে ব্যবসা ক্ষেত্রে আরো পতন ঠেকাবে এবং আরোগ্য লাভের সুযোগ সৃষ্টি হবে।

গত সপ্তাহে প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম মন্দায় পড়েছে অস্ট্রেলিয়ার ২ ট্রিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অর্থনীতিটি। নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে নেয়া কঠোর লকডাউনের ফলে অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে।

সুত্র-বণিক বার্তা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.