চুল কাটতে গিয়ে কপাল পোড়ালেন নাপিত, খেলেন মামলা

চুল ছাঁটতে গিয়ে শেষ পর্যন্ত চুল ছাঁটাতে আসা ব্যক্তির কপালই পুড়িয়ে দিয়েছেন এক নাপিত।
তাই নাপিতের বিরুদ্ধে মামলা করেছেন চুল কাটতে আসা ব্যাক্তি।

ঘটনা মূলত ফ্রান্সের। তবে দেশটির পুলিশ বিষয়টি প্রকাশ করেছে শুক্রবার।
অবশ্য ঘটনায় দুই পক্ষের কারও নাম-পরিচয় প্রকাশ করেনি তারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট শহর ব্রিটানিতে ওই সেলুন দোকানের অবস্থান।
দোকানমালিক পেশায় এক মেকানিক। তার দোকানে আছেন তিনজন কর্মী।
মালিকের নেই পেশাসংশ্লিষ্ট শিক্ষা। নেই তার কর্মীদেরও।
সেলুনের তিন কর্মীর একজন লিবিয়ার নাগরিক। তিনিই ঘটিয়েছেন ওই কাণ্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.