ফ্লাইটে ফটোগ্রাফি নিষিদ্ধ করল ভারত

ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বিমানের মধ্যে ছবি তোলা নিষিদ্ধ করেছে। ফ্লাইটে ফটোগ্রাফি ঠেকাতে না করতে পারলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে শাস্তি পেতে হবে। সেক্ষেত্রে ওই রুটে দুই সপ্তাহ ফ্লাইট নিষিদ্ধ করা হতে পারে।

এতদিন ফ্লাইটে ফটোগ্রাফি বিষয়ক বিধি বইয়ে সীমাবদ্ধ থাকলেও এখন তা কঠোরভাবে প্রয়োগ করা হবে। ১৯৩৭ সালের এয়ারক্রাফট আইনের ক্ষমতাবলে আইনটি কার্যকর হবে। সিম্পল ফ্লাইংয়ের খবর।
৯ সেপ্টেম্বর ইন্ডিগোর একটি ফ্লাইট চন্ডিগড় থেকে মুম্বাই যাচ্ছিল।

ওই বিমানে বলিউড অভিনেত্রী কাঙ্গোনা রানাউত ছিলেন। সাংবাদিকরা তাকে নানা ব্যক্তিগত বিষয়ে প্রশ্নবানে জর্জরিত করে। তাছাড়া ফটো তোলার ব্যাপারেও তারা আইন ভঙ্গ করে। এমনকি করোনার মধ্যে এসময় স্বাস্থ্যবিধিও মানা হয়নি। এতে ফ্লাইটের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ডিজিসিএ যাত্রীদের নেতিবাচক সমালোচনার মুখে পড়ে।
আইনটিতে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কেউ বিমানে ফটো তুলতে পারবে না। ডিজিসিএ অনুমতি দিলেই তবে ফটো তোলা যাবে। এক্ষেত্রে আগে থেকেই লিখিত আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট দফতরে। এই আইনের মূল উদ্দেশ্য, ডিজিসিএর অফিসিয়াল অনুমোদন ছাড়া কেউ ফ্লাইটে ছবি তুলতে পারবে না। যদিও বছরের পর বছর এই আইনটি শুধু বইয়ে সীমাবন্ধ ছিল।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, ফ্লাইটে ছবি না তোলার ব্যাপারে সবাইকে সচেতন করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট না হলেও বিধি মানতে উদাসিনতা যাতে না হয় সেজন্য এই কঠোরতা। এয়ারলাইন্সগুলোকে অবশ্যই আইনটি মানতে হবে। তা না হলে শাস্তির মুখোমুখি হতে হবে। যেসব যাত্রী বিধিটি ভঙ্গ করবে তাদের ব্যাপারে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মূলত কেউ যাতে কোনো যাত্রীর অনাকাঙ্ক্ষিত ছবি তুলতে না পারে সেজন্য আইনটি কঠোর করা হল। বিমান পরিচারিকাদের এ ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।
অপরাধী যাত্রীদের শাস্তি হিসেবে তাদেরকে ‌’নো ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য যাত্রীদেরও ফ্লাইট ক্রুদের নির্দেশনা মেনে চলতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.