তুরস্কের প্যাগাসাস এয়ারলাইন্স ইস্তাম্বুল-করাচি নতুন বিমান রুট উদ্বোধন করেছে। ডিজিটাল এয়ারলাইন্স খ্যাত প্যাগাসাস তাদের কার্যক্রম প্রসার করার ধারাবাহিকতায় এ রুট চালু করল।
এ রুটে ২৫ সেপ্টেম্বর থেকে ইস্তাম্বুলের সাবিহাগোকচেন বিমানবন্দর থেকে পাকিস্তানের কায়েদে আজম আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল করবে। দ্য নেশনের খবর।
খবরে বলা হয়েছে, প্রতি সপ্তাহে রোববার, সোমবার, বুধবার ও শুক্রবার সাবিহা গোকচেন থেকে ২০:১৫টায় ফ্লাইট ছাড়বে। আর শনিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার কায়েদে আজম থেকে লোকাল সময় ৪:৫৫ মিনিটে ফ্লাইট তুরস্কে ফিরবে।
প্যাগাসাস এয়ারলাইন্স তুরস্কের একটি কম খরচের এয়ারলাইন্স। এটি ১৯৯০ সালে যাত্রা শুরু করে। বিমানসংস্থাটি সকল সুবিধাসহ কম খরচে যাত্রী পরিবহন করে থাকে। দূরের কিংবা সংক্ষিপ্ত উভয় রুটে তার বিমান চালায়। বিমানসংস্থাটির লক্ষ্য যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়া। সে লক্ষ্যে তারা নানা প্রতিকূলতা মাড়িয়ে কাজ করছে।
আরও খবর