নভেম্বরের প্রথম সপ্তাহেই জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে চীনের তৈরি করোনার টিকা।
চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীনের উন্নয়ন করা করোনার চারটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে।
এদের মধ্যে অন্তত তিনটি টিকা গত জুলাইয়ে চিকিৎসকসহ জরুরি কর্মীদের দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল।
সিডিসির জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ জানিয়েছেন, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সাবলীলভাবে শেষ হয়েছে।
নভেম্বর বা ডিসেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে এটি।