‘কুয়েতে শুরু হচ্ছে পাপুলের বিচার’

অবশেষে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলসহ নয়জনের বিচার কার্যক্রম।
দেশটির গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার অর্থ ও মানবপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা হচ্ছে।
বাংলাদেশের এই সংসদ সদস্যের কাছ থেকে ‘ঘুষ নেওয়ার’ অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে কুয়েতের দুই সংসদ সদস্য সাদুন হাম্মাদ আল-ওতাইবি ও সালাহ আবদুলরেদা খুরশিদকে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্ত মেজর জেনারেল মাজেন আল-জাররাহও রয়েছেন অভিযুক্তদের মধ্যে।

আরবি দৈনিক আল-কাবাস ও আল-রাই প্রকাশিত প্রতিবেদনে কুয়েতের পাবলিক প্রসিউকিশনের বরাতে জানানো হয়, তাদের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার, ঘুষ দেওয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকির অভিযোগ আনা হয়েছে।

 

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.