ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
দ্য গার্ডিয়ানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক মডেল অ্যামি ডরিস অভিযোগ করেন, আজ থেকে ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে গিয়ে ট্রাম্পের যৌন হেনস্থার শিকার হন তিনি।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময়েও মার্কিন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসসহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।
এ নিয়ে মামলাও হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনের আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলো।

বৃহস্পতিবার গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডরিস বলেছেন, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইউএস ওপেন টুর্নামেন্ট চলাকালে ট্রাম্প ভিআইপি বক্সের বাথরুমের বাইরে তাকে যৌন হয়রানি করেন।
তখন ডরিস ছিলেন ২৪ বছরের তরুণী। ডোনাল্ড ট্রাম্প তাকে শক্ত করে জড়িয়ে ধরে জোর করে চুম্বন করেছিলেন, সারা শরীর স্পর্শ করেছিলেন। ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.