আরো ফ্লাইট কমিয়েছে রায়ানএয়ার

মহামারী করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধের কারণে অক্টোবরে পরিকল্পনার চেয়ে আরো বেশি ফ্লাইট কমাতে যাচ্ছে বিমান সংস্থা রায়ানএয়ার।
স্থানীয় সময় শুক্রবার আইরিশ সাশ্রয়ী এ এয়ারলাইনস জানায়, এরই মধ্যে তারা অক্টোবরে সক্ষমতার ২০ শতাংশ ফ্লাইট কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু সরকারের আরোপিত নতুন বিধিনিষেধের কারণে তারা অতিরিক্ত আরো ২০ শতাংশ ফ্লাইট কর্তন করতে যাচ্ছে।
এ অবস্থায় ডাবলিনভিত্তিক এয়ারলাইনসটি আশা করছে, আগামী অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় সব মিলিয়ে তাদের ফ্লাইট সক্ষমতায় পতন হবে ৪০ শতাংশের মতো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.