বিমানে করোনা ছড়ানো রোধে মাস্কের গুরুত্ব অপরিসীম

হার্ভার্ড পাবলিক হেলথ স্কুলের একটি রিপোর্ট বলছে , উড়োজাহাজে লম্বা সফরের সময়ে একটানা মাস্ক পরে থাকলে সংক্রমণ অনেকটাই রোখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, বিমানে এয়ার ফিল্ট্রেশন, হেপা ফিল্ট্রেশন যতটা জরুরি ততটাই জরুরি যাত্রীদের মাস্কের ব্যবহার।
এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে বেরোনো পর্যন্ত যদি মাস্ক মুখে রাখা যায় তাহলে যাত্রীদের মারফত সংক্রমণ ছড়ানো অনেকটাই আটকানো সম্ভব।
সম্প্রতি করোনা পজিটিভ ২ ব্যক্তি প্রায় ১৫ ঘন্টা বিমান সফর করেছিলেন মাস্ক পরে, একবারের জন্যও তারা মুখ থেকে মাস্ক সরাননি , দেখা গেছে ওই বিমানে বাকি ৩৫০ জন যাত্রীদের কারোর মধ্যেই করোনা মেলেনি। ‘ডেলটা’ এয়ারলাইন্স এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে।
তারা বিমানে চেক ইন থেকে শুরু করে বিমানে সফররত অবস্থায় যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।
ডেলটার মতে, যাত্রীদের সুরক্ষা যেমন তাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি বিমান কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর রাখাও তাদের কাছে অগ্রাধিকারের মধ্যেই পরে।
তাই ব্যাগেজ কাউন্টার থেকে শুরু করে এয়ারক্রাফ্টের অন্দর , ১০০ শতাংশ জীবাণু মুক্ত রাখার সব রকম পদ্ধতি তারা অনবরত পালন করে চলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.