বাহরাইনে জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, বহু গ্রেফতার

বাহরাইনে জঙ্গি হামলার ছক বানচাল করেছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী।
এ পরিকল্পনার পিছনে ইরান ছিল বলে স্থানীয় গণমাধ্যম দাবি করছে।

জানা যায়, বড়সড় জঙ্গি হানার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
কিন্তু নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে জঙ্গিদের ঘাঁটিতে অভিযান চালিয়ে প্রচুর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের দাবি, বিদেশি কূটনীতিক ও নাগরিকদের হত্যার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
এর পিছনে ছিল ইরানের মদদ।
১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে নয় জন ইরানের বলে জানা যায়।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.