লেবাননে ফের শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আগুন-বিস্ফোরণের বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের।
গত আগস্টে প্রথমে বৈরুত বন্দর ধ্বংস, এর এক মাসের মাথায় মাত্র সাতদিনের ব্যবধানে তিনটি বড় অগ্নিকাণ্ড, তার এক সপ্তাহ পরে এবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রাম এইন কানায়।

হিজবুল্লাহর ঘাঁটি বলে পরিচিত এলাকাটি লেবানিজ রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
তবে এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.