বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র

চীনের অর্থনৈতিক প্রভাব থামানোর জন্য সাম্প্রতিক সময়ে নিজেদের সামরিক অস্ত্র অধিকহারে কিনতে বাংলাদেশকে প্রলুব্ধ করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি ‘উদীয়মান’ শক্তি মনে করে দেশটি।
আর এ কারণে বাংলাদেশের মতো উদীয়মান মিত্রের ওপর চীনের অর্থনৈতিক প্রভাব থামাতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাপানের সংবাদমাধ্যম নিক্কি এশিয়ান রিভিউয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দেখাশোনা করেন, তাকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন করার ঘটনা বিরল।
ওই ফোনে তিনি দক্ষিণ এশিয়ার এ দেশটিকে ২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকায়নে সহায়তার প্রস্তাব দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.