কিছু কিছু প্রদেশে ইতোমধ্যে দ্বিতীয় পর্যায়ের করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে গেছে।
তবে কানাডিয়ান নাগরিকরা সব পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখেন।
ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, অর্ন্টারিও এবং কিউবেকে ভাইরাসটির সেকেন্ড ওয়েভ চলছে।
বুধবার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটি পতনের দ্বারপ্রান্তে রয়েছি যা বসন্তের চেয়ে আরও খারাপ হতে পারে।
সংক্রমণের হার জাতীয় পর্যায়ে বেড়েছে। বুধবারও সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১২৪৮ জনে’।