এবার ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করলো সৌদি

করোনার সংক্রমণ বাড়তে থাকায় সৌদি আরব এবার ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়েছে। খবর দ্য হিন্দু।

বৃহস্পতিবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ।
ভারতে করোনায় মৃতের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা।
এখনও সেই পরিষেবা শুরু হয়নি।
বন্দে ভারত মিশনের আওতায় ও কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে পরিষেবা চালানো হচ্ছিল।
তার মধ্যে অন্যতম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

করোনা বিধি লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চলাচল বন্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার ভারত থেকে হংকংয়ে যাওয়ার পর কিছু যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
তারপরেই রবিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে হংকং। তবে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের সঙ্গে সব রকমের ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.