মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির জানিয়েছেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
কারণ ওই সময় তার বয়স হবে ৯৮ বছর।
শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, তিনি পার্টি পিজুয়াং তানাহ এয়ার নামে নতুন একটি দল গঠন করছেন। এই দলের উপদেষ্টা হিসেবে তিনি থাকতে চান।
অবশ্য কোনো কারণে আগাম নির্বাচন হলে তাতে তিনি অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ৯৫ বছর বয়সী মাহাথির।