১ অক্টোবর থেকে মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কোভিড-১৯ এ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে বিমানসংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে।

অপরদিকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দের অবতরণ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.