করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা আজও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন।
তারা টোকেনের পরিবর্তে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার ভোর থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেন শত শত প্রবাসী।
টিকিটপ্রত্যাশীরা বলেন, ‘আমরা টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছি।
টোকেন অনুযায়ী টিকিট না দিয়ে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দিলে ভালো হতো।’