ভারতে করোনা সংক্রমণ ৬০ লাখ ছুঁই ছুঁই

ভারতে সময়ের সঙ্গে সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
ইতোমধ্যেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৬শ জন এবং মারা গেছে ১ হাজার ১২৪ জন। খবর এনডিটিভির।

তবে আশার কথা হচ্ছে দৈনিক সংক্রমণের চেয়ে দৈনিক সুস্থতার হার এখনও বেশি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৯২ হাজার ৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.