আশ্বাস নয়, টিকিটের জন্য টোকেন নিয়েই বাড়ি ফিরতে চান সৌদি প্রবাসীরা।
সকাল থেকে কারওয়ান বাজারের সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সমানে হাজির হন কয়েক হাজার প্রবাসী।
বারবার টোকেন দেওয়ার তারিখ পরিবর্তন করায় সৌদি আরব যাত্রা নিয়ে শঙ্কায় তারা।
এদিকে রাজধানীর মতিঝিলে বিমানের অফিসের সামনেও ভিড় করেন সৌদিতে কাজে ফিরতে মরিয়া বহু প্রবাসী।
টানা কয়েকদিনের বিশৃঙ্খলায় সৌদি আরবে ফেরা নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছে প্রবাসীদের মাঝে। টোকেন-টিকিট না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে।