সিঙ্গাপুরে বসবাসরত মানুষের সংখ্যা ১৮ হাজার কমে গেছে৷
এখন মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখে দাঁড়িয়েছে।
বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, যা আগের বছরের তুলনায় শতকরা দশমিক তিন ভাগ কম৷
তার মধ্যে বিদেশিদের সংখ্যা শতকরা দুই ভাগ কমে গিয়ে সাড়ে ১৬ লাখে ঠেকেছে৷
করোনার কারণে অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছে সিঙ্গাপুর৷
সরকারি হিসাবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি পাঁচ-সাত শতাংশ কমে যেতে পারে৷
এ অবস্থায় বিদেশিরা তো দূরের কথা, নিজেদের বাসিন্দাদেরই কর্মসংস্থান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সরকার৷