সৌদির প্রথম নারী অ্যাম্বুলেন্স চালক সারাহ!

সৌদিতে প্রথমবারের মতো কোনো নারী অ্যাম্বুলেন্স চালিয়েছেন।
সম্প্রতি সারাহ খলফ আল আনজি কটি অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়াসহ তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে এ রেকর্ড তৈরি করেছেন।

সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া উর্দু জানায়, সারাহ আল আনজি জর্ডানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন তুর্কি আল সৌদ তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন।

সারাহ জানান, নারী হিসেবে অ্যাম্বুলেন্স চালানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না; তবে সম্প্রতি সমাজকে করোনাভাইরাসের মহামারি থেকে বাঁচানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়।
আমার দেশবাসী আমাকে এ পেশায় স্বাগত জানিয়েছেন। আমি দেশপ্রেমের চেতনা নিয়ে এ সেবা করছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.