ঢাকা সম্মতি দিলে ভারতের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে দ্রুত।
দুদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করবে, সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক বিমান চলাচলে ভারতের ‘এয়ার বাবল’ শুরু করতে দিল্লির প্রস্তাবে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আভাস পাওয়া গেছে।
মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।