নিজের মেয়েকে ভাইস প্রেসিডেন্ট মনোয়ন দিতে চেয়েছিলেন ট্রাম্প

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের মেয়ে ইভাঙ্কাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয় দিতে চেয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের প্রচারণা টিমের সাবেক ডেপুটি রিক গেটসের প্রকাশিতব্য বই ‘উইকেড গেম’-র বরাত দিয়ে সোমবার ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।

ওই বইটি ১৩ অক্টোবর প্রকাশিত হবে।
সেখানে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট নিয়ে আলোচনার এক পর্যায়ে শীর্ষ ক্যাম্পেইন উপদেষ্টাদের ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা ইভাঙ্কা হওয়া উচিত।
ইভাঙ্কা আমার ভাইস প্রেসিডেন্ট হলে কেমন হয়?
ট্রাম্প বলেন, সে প্রাণচঞ্চল, স্মার্ট, সুন্দরী এবং মানুষজন তাকে ভালোবাসবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.