মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে ছয় বিদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার জোহর প্রদেশের সমুদ্র সৈকত তেলুক সি’তে ভেসে থাকা ছয় অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
ইন্দোনেশিয়া থেকে সমুদ্র পথে মালয়েশিয়া আসার পথে প্রবল স্রোতে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় জনই নারী। যাদের বয়স ৩১ থেকে ৪৬ বছরের মধ্যে বলে ধারনা করছে পুলিশ।

কোতা তিঙ্গি’র পুলিশ বলছে, রোববার স্থানীয় সময় সকাল নয়টা চল্লিশ মিনিটে বান্দার পেনোয়ারের কাছে তেলুক সি সৈকতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় একজন স্থানীয় নাগরিক।
পরে একে একে চার নারীসহ ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.